সোমবার, মার্চ ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত   * শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের   * মাদারীপুরে অভিযান চালিয়ে বিপুল আতশবাজিসহ যুবক গ্রেফতার   * ‘বেঁচে থাকলে খুঁজে বের করে মারব’, নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল ইরানের রেভোলিউশনারি গার্ড   * সংযুক্ত আরব আমিরশাহির দু’টি ঘাঁটি থেকে খার্গে হামলা, বদলার হুঁশিয়ারি দিয়ে দুবাইয়ে হামলা ইরানের   * সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা   * গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী   * ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার   * ইরানের পাশে দাঁড়াল রাশিয়া-চীন   * শিবচরে এমপি হানজালার বক্তব্যের ভিডিও ভাইরাল, নতুন করে আলোচনা-সমালোচনা  

   ইসলাম
২৩ রমজানে রোজা রাখার ফজিলত "রোজাদারদের জন্য জান্নাতে একটি শহর তৈরি করা হয়
  Date : 13-03-2026

মিয়া আবদুল হান্নান: আজ শুক্রবার ১৩ মার্চ রমজানের ২৩ তম দিন, এবং শেষ দশ দিনের তৃতীয় দিন। ২৩ রমজান জুমাবার  মাহে রমজানের অন্যতম বরকতময় দিন, যা একই সাথে পবিত্র জুমার দিন ও শেষ দশকের রোজা।  এটি গুনাহ মাফ, ইবাদত ও দোয়া কবুলের বিশেষ সুযোগ । কাতার আরব গাল্ফ ঘোষণা করেছেন আগামীকাল শুক্রবার জুমা তুল বিদা অর্থাৎ শেষ জুমা। ২০ মার্চ শুক্রবার জুমা দিন আরব দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপিত হবে। বাংলাদেশে চাদঁ দেখার উপর নির্ভর করে। এদিন বিশেষভাবে সূরা কাহফ পাঠ, জিকির, বেশি বেশি দোয়া  এবং ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতের আমল করার নির্দেশনা রয়েছে। হতে পারে আজকের জুমা রমজান মাসের শেষ জুমা। সওয়াল মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে। ৩০ টি রোজা পূর্ণ হলে শেষ জুমা ৩০ রমজান।  রোজার বিজোড় রাতগুলি অতিক্রান্ত হয়েছে,  ২৫, ২৭ এবং ২৯তম রাত লাইলাতুলকদর । বুখারী ও মুসলিমে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, `শেষ দশ দিনের রোজার বিজোড় রাতগুলিতে শবে কদর তালাশ করো।`
এই দিনে রোজা রাখার ফজিলত নিম্নরূপ বর্ণনা করা হয়েছে – “জান্নাতে রোজাদারের জন্য একটি শহর তৈরি করা হয়। প্রতিটি মুমিন মুসলিমের জন্য রমজান মাসের ৩০ দিন রোজা রাখা ফরজ। আর, আমরা মূলত মহান আল্লাহর সন্তুষ্টির জন্য এই রোজা রাখি। রোজা রাখার মাধ্যমে আমরা গরীব, দরিদ্র, ক্ষুধার্তদের কষ্ট বুঝতে পারি। প্রতিটি রোজার কিছু বিশেষ ফজিলত রয়েছে। আজ, আমরা ২৩তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আরো জানব। ২৩ তম রোজা হল রমজান মাসের ১০ দিনের নাজাতের তৃতীয়  দিন। এই দিনে রোজা রাখলে মহান আল্লাহর অফুরন্ত রহমত বয়ে আনতে পারে। তাছাড়া, যে ব্যক্তি এই দিনে রোজা রাখবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি শহর তৈরি করবেন। অতএব, সহজেই ধারণা করা যায় যে ২৩ তম রোজার ফজিলত ও গুরুত্ব অনেক। রোজাদারের দোয়া  কবুল হয়। 
হাদিস শরীফে বর্ণিত আছে – ‘তিন ব্যক্তির দোয়া প্রত্যাখ্যান করা হয় না: রোজাদারের ইফতারের সময় দোয়া , ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মজলুমের দোয়া।  আল্লাহ এই তিন ব্যক্তির দোয়া মেঘের উপরে তুলে ধরেন। আর তাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। তারপর আল্লাহ বলেন, আমার সম্মান ও মহত্ত্বের কসম! আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, যদিও তা বিলম্বিত হয়। সহীহ ইবনে হিব্বান, হাদিস ৩৪২৮।  হে আমার আল্লাহ রাব্বুল ইজ্জৎ ! আমার সমস্ত পাপ ধুয়ে ফেলো এবং আমাকে পবিত্র করো।
উচ্চারণ: আল্লাহুম্মাগসিল-নি ফিহি মিনাজ জুনুব, ওয়া তাহহিরনি ফিহি মিনাল উয়ুব, ওয়ামতাহিন ক্বালবি ফিহি বিতাকওয়াল কুলুব, ইয়া মুকিলা আ`সার-তিল মুযনিবিন।
অর্থ: আজ, আমাকে সকল ধরণের দোষ-ত্রুটি থেকে পবিত্র করো। আমার হৃদয়কে তাকওয়া এবং আল্লাহর ভয়ের মাধ্যমে সকল পরীক্ষায় উত্তীর্ণ করো।
প্রথমেই এই রোজার ফজিলত একটি সাধারণ পর্যায় যা মুসলিম সমাজে ব্যক্তিগত করা হয়। এই রোজা হাদীস বইয়ে উল্লেখিত হয়েছে এবং একটি দশক এবং একটি চৌকোর আকারের বেস্তনি রোজা হিসেবে বর্ণিত হয়েছে।
একজন মুসলিম এই রোজা পালন করে নিম্নলিখিত ফযিলত লাভ করতে পারেন : ঈমান সম্পন্ন হওয়া: ২৩ তম রোজা পালন করা একজন মুসলিমের ঈমান সম্পন্ন হওয়ার জন্য সহায় হতে পারে। এই রোজা পালন করা মুসলিমকে আল্লাহর কাছে প্রতিরক্ষা এবং সাক্ষাৎ হওয়ার জন্য শক্তি প্রদান করে।
পূর্বপুরুষদের দোয়া প্রাপ্তি: এই রোজা পালন করা মানে পূর্বপুরুষদের জন্য দোয়া করা যাবে।
অধিক পরিমাণে থাকা : ২৩ তম রোজা পালন করা একজন মুসলিমের ঈমান সম্পন্ন হওয়ার জন্য সহায় হতে পারে। অপরাধ মাফ হবে: অপরাধ মাফ হওয়ার জন্য মুসলিম এই রোজাটি পালন করতে পারেন।
সৎকর্মের প্রতি লালাচ কমে যাবে,একজন মুসলিম যদি ২৩ তম রোজা পালন করে তবে সৎকর্মের ফল পাবে।
১৩ মার্চ ২০২৬ শুক্রবার, ২৩ রমজান ১৪৪৭ হিজরি। নাজাতের ১০ দিনের তৃতীয় দিন। সেহরির শেষ সময় : ৪টা ৫৪ মিনিট, ফজরের আজান- ৪ টা ৫৭ মিনিট, ইফতারের সময় : সন্ধ্যা ( মাগরিব)৬ টা ৮ মিনিটে । 
হে সকল অপরাধীর ভুল ক্ষমাকারী, আমাদের ক্ষমা করো। আমিন।



  
  সর্বশেষ
২৫ রমজানের রোজা ও রাত অত্যন্ত বরকতময় বিশেষ ফজিলত হলো, এই দিনে রোজা রাখলে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়
কেরানীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়ার মহফিল অনুষ্ঠিত হয়েছে
শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com