সোমবার, মার্চ ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত   * শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের   * মাদারীপুরে অভিযান চালিয়ে বিপুল আতশবাজিসহ যুবক গ্রেফতার   * ‘বেঁচে থাকলে খুঁজে বের করে মারব’, নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল ইরানের রেভোলিউশনারি গার্ড   * সংযুক্ত আরব আমিরশাহির দু’টি ঘাঁটি থেকে খার্গে হামলা, বদলার হুঁশিয়ারি দিয়ে দুবাইয়ে হামলা ইরানের   * সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা   * গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী   * ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার   * ইরানের পাশে দাঁড়াল রাশিয়া-চীন   * শিবচরে এমপি হানজালার বক্তব্যের ভিডিও ভাইরাল, নতুন করে আলোচনা-সমালোচনা  

   মতামত
ইসলামী বই বিতরণে গুরুত্ব দেয়া হোক
  Date : 09-03-2026

ফিরোজ মাহবুব কামাল: জমায়াতে ইসলামী বহুশত কোটি টাকা নির্বাচনে খরচ করেছে। এই মাহে রমজানে অনেকেই অনেক টাকা বিভিন্ন খাতে দান করবেন। এখন জামায়াতে ইসলামীর কয়েক কোটি টাকা খরচ করা উচিত ইসলামের বুনিয়াদি বই ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষের মাঝে বিতরণের কাজে। এতে ছাত্ররা তাদের চেতনায় ঈমানের পুষ্টি পাবে।

বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সংকট হলো চেতনায় ইসলামিক জ্ঞানের অপুষ্টি। অর্থদান ও খাদ্য ধানের চেয়ে জ্ঞান জ্ঞানদানের গুরুত্ব ‌অনেক বেশি। অর্থ ও খাদ্য জান্নাতের পথ দেখায় না। কিন্তু ইসলামী জ্ঞান মানুষকে জান্নাতে নেয়।

নবী-রসূলদের অধিকাংশই আর্থিক দিক দিয়ে অত্যন্ত গরিব ছিলেন, তাদের অর্থ ও খাদ্যদানের সমর্থ্য ছিল না। কিন্তু তারা আজীবন জ্ঞান দান করে গেছেন। ইসলামী জ্ঞানদানের মাধ্যমেই তারা সাধারণ মানুষদের  জান্নাতের পথ দেখিয়েছেন।  তাছাড়া জ্ঞানদান শুধু নবী রাসুলদের সুন্নত নয়, এ মহান সুন্নতটি করুণাময় আল্লাহ সুবহানা তায়ালারও।

বুঝতে হবে বাংলাদেশের কোটি কোটি মানুষ বাঁচে জাহেলিয়াতের গভীর অন্ধকার নিয়ে। আর সে অন্ধকার সরানোর হাতিয়ার হলো বই।

জাহেলিয়াত নিয়ে বাঁচার কারণেই বাংলাদেশের মানুষ দুর্বৃত্ত চাঁদাবাজ, সন্ত্রাসী ও চোর ডাকাতদের ভোট দেয়। অজ্ঞতার অন্ধকার দূর করার মোক্ষম এই অস্ত্রটি সাধারণ মানুষ ও ছাত্রদের হাতে পৌঁছে দিতে হবে। তাছাড়া বাংলাদেশে অবিরাম চলছে  এক বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। এ যুদ্ধের অস্ত্র হলো বই। ছাত্রদের হাতে এই অস্ত্রটি তুলে না দিলে বুদ্ধিবৃত্তিক এই যুদ্ধে হাঁটতে হবে

আমাদের সবার উচিত মহান আল্লাহতালা ও তাঁর নবী-রাসূলদের জ্ঞানদানের সুন্নত নিয়ে বাঁচা। আমাদের দানের একটি বড় অংশ ইসলামী বই বিতরণে ব্যয় হওয়া উচিত।  এতে জ্ঞানের জগতে বিপ্লব আসবে।

আর যে কোন রাজনৈতিক ও সাংস্কৃতিক বিপ্লবের পূর্বে জ্ঞানের বিপ্লবটি প্রথমে হওয়া উচিত।



  
  সর্বশেষ
২৫ রমজানের রোজা ও রাত অত্যন্ত বরকতময় বিশেষ ফজিলত হলো, এই দিনে রোজা রাখলে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়
কেরানীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়ার মহফিল অনুষ্ঠিত হয়েছে
শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com